উপজেলা পরিষদ ভবনে সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ দেওয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সুজন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় সরকার ব্যবস্থা সংসদ সদস্যদের পূর্ণ নিয়ন্ত্রণে চলে যাবে এবং অতীতে দেখা দেওয়া ‘এমপি রাজ’ ব্যবস্থা আবারও ফিরে আসার ঝুঁকি তৈরি হবে।
সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করার পরিবর্তে এভাবে নিয়ন্ত্রণ আরোপ করা সাংবিধানিক বাধ্যবাধকতার পরিপন্থী। তিনি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন এবং রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানান। বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও সুশাসন নিশ্চিত করতে হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।
রিপোর্টারের নাম 




















