ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় সর্বোচ্চ জেট ফুয়েল উৎপাদনের পথে ব্রিটেন

ইরান ও ইসরায়েল যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় নিজেদের শোধনাগারগুলোকে সর্বোচ্চ পরিমাণে বিমানের জ্বালানি বা জেট ফুয়েল উৎপাদনের নির্দেশ দিয়েছে ব্রিটিশ সরকার। সরবরাহ ব্যবস্থা সচল রাখতে জরুরি পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি প্রতিমন্ত্রী মাইকেল শ্যাঙ্কস।

সামনে ভ্রমণের ভরা মৌসুম বা পিক হলিডে সিজন শুরু হতে যাচ্ছে। এমন সময়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনায় জ্বালানির দাম ক্রমাগত বাড়তে থাকায় বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে এয়ারলাইনসগুলো। এই পরিস্থিতিতে স্থানীয় বাজারে জ্বালানির পর্যাপ্ত জোগান নিশ্চিত করতে চায় যুক্তরাজ্য।

আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ) ইতোমধ্যে সতর্ক করেছে যে, জেট ফুয়েলের এই সংকট প্রথমে এশিয়ায় দেখা দেবে এবং পরে ইউরোপ ও আফ্রিকায় ছড়িয়ে পড়বে। সেই বৈশ্বিক সংকটের আগাম প্রস্তুতি হিসেবেই ব্রিটেন তাদের অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখার এই উদ্যোগ নিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রধান কার্যালয় দখল: বিদ্রোহী গোষ্ঠীর দাবি ‘আসল তৃণমূল’

জ্বালানি সংকট মোকাবিলায় সর্বোচ্চ জেট ফুয়েল উৎপাদনের পথে ব্রিটেন

আপডেট সময় : ০৭:৪৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬