ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

ইরানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ‘বাকিতে কেনাকাটার’ বিশেষ সুবিধা

ইরানে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপে দিশেহারা সাধারণ মানুষের স্বস্তি দিতে নতুন একটি পরিকল্পনা অনুমোদন করেছে দেশটির সরকার। এই উদ্যোগের আওতায় সরকারি সহায়তাপ্রাপ্ত পরিবারগুলো এখন থেকে স্থানীয় বাজার থেকে বাকিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবে। এই ঋণ পরিশোধের ক্ষেত্রে সরকার নিজেই জামিনদার হিসেবে কাজ করবে, যার ফলে সাধারণ মানুষ তাদের প্রাপ্ত সহায়তার সীমার মধ্যে দুই মাস অন্তর এই সুবিধা নিতে পারবেন। বেসরকারি খাতের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পটি বর্তমানে মূল্যস্ফীতির কবলে থাকা নাগরিকদের জন্য বড় ধরনের সহায়তা হিসেবে দেখছে কর্তৃপক্ষ।

এদিকে তেহরানের অর্থনৈতিক বিশ্লেষকরা দেশটির মুদ্রাস্ফীতির ভবিষ্যৎ নিয়ে বেশ কয়েকটি আশঙ্কাজনক পূর্বাভাস দিয়েছেন। আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে এই মূল্যস্ফীতির হার ৪৯ শতাংশ থেকে শুরু করে ১২৩ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা না হলে কিংবা ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেলে ইরানের অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে ইসরাইলি হামলা চুক্তি ভঙ্গ করতে পারে: ডগ ব্যান্ডো

ইরানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ‘বাকিতে কেনাকাটার’ বিশেষ সুবিধা

আপডেট সময় : ০৭:৪৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬