ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

গাজাগামী ত্রাণবহরের ওপর ইসরাইলের নিষেধাজ্ঞা

গাজায় চলমান যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ইসরাইলের বিরুদ্ধে। অবরুদ্ধ উপত্যকায় জরুরি ত্রাণ পৌঁছে দিতে তুরস্ক, স্পেন ও ইতালি থেকে প্রায় ১০০টি জাহাজ নিয়ে যাত্রা শুরু করেছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। তবে এই মানবিক অভিযানের তহবিল সংগ্রহের প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের নির্দেশনায় স্বাক্ষর করেছেন ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটজ।

ইসরাইলি মন্ত্রণালয়ের দাবি, এই নৌ-বহর জাতিসংঘের প্রস্তাব ও আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করছে। অথচ আন্তর্জাতিক আইন অনুযায়ী, বেসামরিক নাগরিকদের অনাহারে রাখা বা মানবিক ত্রাণ সরবরাহে বাধা দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছানোর কথা থাকলেও ইসরাইল অত্যাবশ্যকীয় খাদ্যসামগ্রী আটকে রেখে প্রতিশ্রুত সহায়তার খুব সামান্য অংশই প্রবেশের অনুমতি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এতিম ও দুস্থ শিশুদের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর: সমাজকল্যাণ মন্ত্রী

গাজাগামী ত্রাণবহরের ওপর ইসরাইলের নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৬:২৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬