ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

আলোচনার চেয়ে যুদ্ধক্ষেত্রকেই অগ্রাধিকার দিচ্ছে ইরান

ইরানের সরকারি নীতিনির্ধারণী প্রক্রিয়া অত্যন্ত সুসংগঠিত এবং সম্মিলিত ঐকমত্যের ভিত্তিতে পরিচালিত হয় বলে জানিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জোহরে খারাজমি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরানের সরকারের ভেতরে কোনো বিভেদ নেই এবং উচ্চতর নীতিনির্ধারণী ফোরামে সব পক্ষের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটে।

তবে সরকারের এই ঐক্যের দাবির বিপরীতে ভিন্ন সুরও শোনা যাচ্ছে। হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে আলোচনার সম্ভাবনাকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার আহমেদ ওয়াহিদি। বিশ্লেষকদের মতে, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) থেকে পাওয়া তিক্ত অভিজ্ঞতা ইরানকে এই বিশ্বাসে অটল করেছে যে, আলোচনার মাধ্যমে সংকটের সমাধান সম্ভব নয়। বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে তেহরানের প্রভাবশালী সামরিক ও রাজনৈতিক মহলের একটি বড় অংশ আলোচনার পরিবর্তে যুদ্ধক্ষেত্রে শক্ত অবস্থান নেওয়াকেই একমাত্র পথ হিসেবে বিবেচনা করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এতিম ও দুস্থ শিশুদের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর: সমাজকল্যাণ মন্ত্রী

আলোচনার চেয়ে যুদ্ধক্ষেত্রকেই অগ্রাধিকার দিচ্ছে ইরান

আপডেট সময় : ০৬:২৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬