ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট ‘বাব আল-মান্দেব’ বন্ধের হুঁশিয়ারি ইরানের

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়ার নতুন হুমকি দিয়েছে ইরান। দেশটির শূরা কাউন্সিলের জাতীয় নিরাপত্তা কমিশনের ডেপুটি চেয়ারম্যান আলায়েদ্দিন বোরুজেরদি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, লোহিত সাগরের এই গুরুত্বপূর্ণ নৌপথ অবরোধ করে তারা আমেরিকাকে বড় ধরনের আঘাত দেওয়ার সক্ষমতা রাখেন। হরমুজ প্রণালির মতোই বাব আল-মান্দেব ইরানের কাছে সমান গুরুত্ব বহন করে বলে তিনি উল্লেখ করেন।

ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক বাণিজ্যের অন্যতম সংযোগস্থল এই প্রণালিতে বড় ধরনের বিঘ্ন ঘটানোর পূর্ণ ইচ্ছা ও সামরিক সক্ষমতা ইরানের রয়েছে। ১১৫ কিলোমিটার দীর্ঘ এই প্রণালিটি ভারত মহাসাগর ও এডেন উপসাগরকে সুয়েজ খালের সাথে যুক্ত করেছে, যা এশিয়া ও ইউরোপের মধ্যে সংক্ষিপ্ততম সমুদ্রপথ হিসেবে পরিচিত। এই রুটটি বন্ধ হলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় নেমে আসার আশঙ্কা রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এমন হুমকি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিকে আরও অস্থির করে তুলবে। বিশেষ করে ইয়েমেন উপকূলের এই জলপথটি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি তেল ও বাণিজ্যিক পণ্যবাহী জাহাজ চলাচল করে। ইরানের পক্ষ থেকে আসা এই কড়া বার্তার পর আন্তর্জাতিক নৌ-নিরাপত্তা ও পণ্য পরিবহন নিয়ে উদ্বেগ বাড়ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এতিম ও দুস্থ শিশুদের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট ‘বাব আল-মান্দেব’ বন্ধের হুঁশিয়ারি ইরানের

আপডেট সময় : ০৫:২৫:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬