ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

‘যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্ক কেবল ইসরায়েলের সঙ্গেই’, ব্রিটিশ রাষ্ট্রদূতের মন্তব্যে তোলপাড়

যুক্তরাষ্ট্রের সাথে বিশ্বের একমাত্র ইসরায়েলেরই ‘বিশেষ সম্পর্ক’ রয়েছে বলে মন্তব্য করেছেন ওয়াশিংটনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান টার্নার। সম্প্রতি একদল শিক্ষার্থীর সাথে আলাপকালে তার করা এই মন্তব্যটি ফাঁস হওয়ার পর কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এই খবরটি এমন এক সময়ে সামনে এলো, যখন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস তার রাষ্ট্রীয় সফরে হোয়াইট হাউসে পৌঁছাতে যাচ্ছেন।

ফাঁস হওয়া অডিও রেকর্ডিংয়ে রাষ্ট্রদূত টার্নারকে বলতে শোনা যায়, ‘বিশেষ সম্পর্ক’ শব্দবন্ধটি তিনি এড়িয়ে চলার চেষ্টা করেন কারণ এটি কিছুটা অতীতমুখী ও আবেগতাড়িত। তার মতে, বর্তমানে কেবল ইসরায়েলের সাথেই যুক্তরাষ্ট্রের সেই বিশেষ ও গভীর সখ্যতা বজায় রয়েছে। তবে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর এই মন্তব্যকে রাষ্ট্রদূতের ব্যক্তিগত ও অনানুষ্ঠানিক অভিমত হিসেবে বর্ণনা করে সরকারের অবস্থানের সাথে এর কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট করেছে।

রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন যে, নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দীর্ঘ ইতিহাস ও ঘনিষ্ঠতা থাকলেও বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ইউরোপকে কেবল মার্কিন নিরাপত্তার ওপর নির্ভর করলে চলবে না। সম্পর্কের এই রূপান্তরকে তিনি ‘একটি যুগের অবসান’ হিসেবে অভিহিত করেছেন। রাজা তৃতীয় চার্লসের সফরের প্রাক্কালে এমন মন্তব্য দুই দেশের মধ্যকার বর্তমান কূটনৈতিক সম্পর্ককে কিছুটা অস্বস্তিতে ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এতিম ও দুস্থ শিশুদের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর: সমাজকল্যাণ মন্ত্রী

‘যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্ক কেবল ইসরায়েলের সঙ্গেই’, ব্রিটিশ রাষ্ট্রদূতের মন্তব্যে তোলপাড়

আপডেট সময় : ০৫:২৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬