ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ওপেক ছাড়ছে আমিরাত: সৌদি আরবের জন্য বড় ধাক্কা, খুশি ট্রাম্প

পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ‘ওপেক’ থেকে সংযুক্ত আরব আমিরাতের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। আগামী মাসেই এই জোট ত্যাগের আনুষ্ঠানিকতা কার্যকর হতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, সৌদি আরবের সঙ্গে দীর্ঘদিনের নীতিগত বিরোধ এবং তেলের উৎপাদন কোটা নিয়ে মতানৈক্যই আমিরাতের এই সিদ্ধান্তের মূল কারণ।

সৌদি আরব যেখানে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে উৎপাদন হ্রাসের পক্ষে, সেখানে আমিরাত নিজেদের রপ্তানি বাড়িয়ে মুনাফা বৃদ্ধির কৌশল নিয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ধারণা, এই পদক্ষেপের পেছনে অর্থনৈতিক কারণের চেয়ে ভূ-রাজনৈতিক উদ্দেশ্য বেশি প্রবল। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করতে আমিরাত এই জোটকে দুর্বল করার কৌশল নিয়েছে বলে মনে করা হচ্ছে। ওপেকের মতো দীর্ঘদিনের একটি শক্তিশালী জোট থেকে তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশের বিচ্ছেদকে অনেকেই এই সংস্থার জন্য ‘মৃত্যুঘণ্টা’ হিসেবে দেখছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এতিম ও দুস্থ শিশুদের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর: সমাজকল্যাণ মন্ত্রী

ওপেক ছাড়ছে আমিরাত: সৌদি আরবের জন্য বড় ধাক্কা, খুশি ট্রাম্প

আপডেট সময় : ০৫:২১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬