মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির কারণে দীর্ঘ বিরতির পর অবশেষে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই একটি জাহাজ পার হয়েছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা কেপলারের তথ্যানুযায়ী, গত মার্চ মাসের শুরুর দিক থেকে এই পথে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছিল।
এএফপি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি অ্যাডনক পরিচালিত ‘মুবারাজ’ নামের একটি এলএনজি ক্যারিয়ার ১ লাখ ৩২ হাজার ৮৯০ ঘনমিটার গ্যাস নিয়ে এই প্রণালী অতিক্রম করেছে। জাহাজটি গত ২ মার্চ আরব আমিরাতের দাস দ্বীপ থেকে যাত্রা শুরু করেছিল। বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনার ফলে এই অঞ্চলে জাহাজ চলাচলে চরম অস্থিরতা বিরাজ করছিল।
কেপলারের বিশ্লেষক চার্লস কস্টেরুস জানান, সম্ভবত ১৮ থেকে ১৯ এপ্রিলের মধ্যে জাহাজটি হরমুজ প্রণালী অতিক্রম করেছে। উল্লেখ্য, বিশ্বের মোট এলএনজি বাণিজ্যের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে সম্পন্ন হয়। সাম্প্রতিক উত্তেজনার ফলে এই রুটে জাহাজ চলাচল সীমিত হওয়ায় কাতারসহ বড় উৎপাদক দেশগুলো বড় ধরনের বাণিজ্যিক ক্ষতির সম্মুখীন হচ্ছিল।
রিপোর্টারের নাম 

























