ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

শ্রীলঙ্কায় ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেপ্তার

শ্রীলঙ্কার কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে এক নজিরবিহীন অভিযানে ১১০ কেজির বেশি গাঁজাসহ ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে গ্রেপ্তার করেছে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটিতে গাঁজা সম্পূর্ণ অবৈধ এবং এটিই এখন পর্যন্ত দেশটির কোনো বিমানবন্দর টার্মিনালে সবচেয়ে বড় মাদক উদ্ধারের ঘটনা।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে থাইল্যান্ড থেকে ফেরা ওই ভিক্ষুদের তল্লাশি চালানো হয়। এ সময় তাদের প্রত্যেকের স্যুটকেস থেকে পাঁচ কেজির বেশি করে গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলার।

শ্রীলঙ্কায় মাদক সংক্রান্ত অপরাধের জন্য অত্যন্ত কঠোর শাস্তির বিধান রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই প্রথম দেশটিতে বিপুল পরিমাণ মাদকসহ বৌদ্ধ ভিক্ষুদের গ্রেপ্তারের ঘটনা ঘটল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং দোষী সাব্যস্ত হলে তাদের দীর্ঘ মেয়াদী কারাদণ্ড হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এতিম ও দুস্থ শিশুদের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর: সমাজকল্যাণ মন্ত্রী

শ্রীলঙ্কায় ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৫৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬