ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: বৃষ্টি উপেক্ষা করে ভোট দিচ্ছেন ২০ হাজার ভোটার

এশিয়ার বৃহত্তম বার হিসেবে পরিচিত ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই নির্বাচনের প্রথম দিনে বৃষ্টি উপেক্ষা করেই আইনজীবীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে ভিড় করছেন। বুধবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। একই সময়সূচি অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবারও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ২৩টি পদের বিপরীতে মোট ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ‘নীল প্যানেল’ এবং জামায়াত সমর্থিত ‘সবুজ প্যানেল’ পূর্ণাঙ্গ প্রার্থী দিয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিভিন্ন পদে লড়াই করছেন আরও ৮ জন। তবে আইনি নিষেধাজ্ঞার কারণে এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কোনো প্রার্থী অংশ নিতে পারছেন না।

নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ আইনজীবীরা। ঢাকা আইনজীবী সমিতির মোট ২০ হাজার ৭২৭ জন ভোটার তাদের নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাচ্ছেন। প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, এখন পর্যন্ত পরিবেশ অত্যন্ত চমৎকার এবং উৎসবমুখর রয়েছে। উভয় প্যানেলের নেতারাই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে হ্যালান্ড-বিস্ফোরণ: নকআউটে নরওয়ে, হুমকির মুখে রোনালদোর বিশ্বরেকর্ড

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: বৃষ্টি উপেক্ষা করে ভোট দিচ্ছেন ২০ হাজার ভোটার

আপডেট সময় : ১২:৩১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬