ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

যৌন নিপীড়নের অভিযোগ: বিশ্বকাপ রেফারি প্যানেল থেকে বাদ পড়লেন ম্যাচ অফিশিয়াল

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বড় ধরনের বিতর্কে জড়িয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যুক্তরাজ্যে এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত এক ম্যাচ অফিশিয়ালকে আসন্ন বিশ্বকাপের রেফারি প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য সান’-এর তথ্যানুযায়ী, ইউরোপের একটি টুর্নামেন্টে দায়িত্ব পালনকালে লন্ডনের একটি হোটেলে থাকাকালীন ওই রেফারি অভিযুক্ত হন। লন্ডন মেট্রোপলিটন পুলিশ তাকে আটক করলেও পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান। তবে তার বিরুদ্ধে আইনগত তদন্ত এখনো চলমান রয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর ফিফা ও উয়েফা কঠোর অবস্থান গ্রহণ করেছে। ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত ওই রেফারিকে কোনো প্রতিযোগিতায় দায়িত্ব দেওয়া হবে না। উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের জন্য ফিফা সম্প্রতি ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি ও ৩০ জন ভিডিও ম্যাচ অফিশিয়ালের তালিকা প্রকাশ করেছিল, যেখান থেকে তাকে বাদ দেওয়া হলো। তদন্তের স্বার্থে অভিযুক্ত ওই ব্যক্তির নাম এখনো প্রকাশ করা হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে হ্যালান্ড-বিস্ফোরণ: নকআউটে নরওয়ে, হুমকির মুখে রোনালদোর বিশ্বরেকর্ড

যৌন নিপীড়নের অভিযোগ: বিশ্বকাপ রেফারি প্যানেল থেকে বাদ পড়লেন ম্যাচ অফিশিয়াল

আপডেট সময় : ১১:১৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬