ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

গ্যাসের অবৈধ ব্যবহার রোধে রাজধানীসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে ব্যাপক অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। এই অভিযানে বিপুল সংখ্যক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে।

গাজীপুরের টঙ্গী ও পাগাঢ় এলাকায় পরিচালিত অভিযানে বকেয়া বিল ও অবৈধ সংযোগের দায়ে ৩৭টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অন্যদিকে কেরানীগঞ্জে পরিচালিত অভিযানে একটি অবৈধ তার কারখানার সংযোগ বিচ্ছিন্ন করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, এই একটি কারখানা থেকে মাসে প্রায় ১২ লাখ ৮২ হাজার টাকার গ্যাস চুরি হচ্ছিল, যা এখন রোধ করা সম্ভব হয়েছে।

এছাড়া রাজধানীর শ্যামপুর এবং গাজীপুরের কালিয়াকৈর এলাকায় পৃথক অভিযানে কয়েক শ’ অবৈধ চুলা ও পাইপলাইন অপসারণ করা হয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় সম্পদ রক্ষায় এবং গ্যাস চুরি বন্ধে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আদালতের রায় আসত: সাবেক সরকারের বিচারপ্রক্রিয়া নিয়ে রিজভী

তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

আপডেট সময় : ১১:০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬