ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

দীর্ঘ ৩৬ বছর পর শরীয়তপুর প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত শরীয়তপুর প্রেসক্লাবের নির্বাচনে মো. আল-আমিন দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন। দৈনিক আমার দেশ-এর জেলা প্রতিনিধি আল-আমিন এই পদে জয়লাভ করেন। একই নির্বাচনে আবুল হোসেন সরদার সভাপতি এবং নুরুল আমীন রবীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার দিনব্যাপী শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা তথ্য কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া। নবনির্বাচিত এই কমিটি জেলার সাংবাদিক মহলে নতুন প্রত্যাশার সঞ্চার করেছে।

নির্বাচনে সহ-সভাপতি পদে হাবিবুর রহমান, শহিদুল ইসলাম পাইলট ও খলিলুর রহমান; যুগ্ম সাধারণ সম্পাদক পদে এস এম শাকিল; সহ-সাধারণ সম্পাদক পদে আশিকুর রহমান হৃদয়; সাংগঠনিক সম্পাদক পদে বিএম ইস্রাফিল; কোষাধ্যক্ষ পদে সগির হোসেন; প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জামাল মল্লিক; সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মঞ্জুরুল ইসলাম রনি; সমাজকল্যাণ সম্পাদক পদে সাইফুল ইসলাম; আইন সম্পাদক পদে সোহেল রানা; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শরিফুল আলম ইমন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়); এবং ধর্ম ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সদস্য পদে ইসহাক মাদবর, আব্দুল বারেক ভূঁইয়া, সৈয়দ মেহেদী হাসান, মিরাজ শিকদার ও সাইফুল ইসলাম ঢালী নির্বাচিত হয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে হ্যালান্ড-বিস্ফোরণ: নকআউটে নরওয়ে, হুমকির মুখে রোনালদোর বিশ্বরেকর্ড

দীর্ঘ ৩৬ বছর পর শরীয়তপুর প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা

আপডেট সময় : ১১:৪৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬