ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে জাতীয় ফুটবলার হামজা চৌধুরী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

চলমান এসএসসি পরীক্ষায় এবার প্রশ্নপত্রে স্থান করে নিয়েছেন জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় হামজা চৌধুরী। কুমিল্লা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের একটি প্রশ্নে এই ফুটবলারকে নিয়ে প্রশ্ন তৈরি করা হয়েছে, যা পরীক্ষার্থীদের মধ্যে বেশ আগ্রহের সৃষ্টি করেছে।

গত ২১ এপ্রিল শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় এই ভিন্নধর্মী প্রশ্নটি পরীক্ষার্থীদের শব্দভান্ডার ও ভাষাগত দক্ষতা যাচাইয়ের জন্য তৈরি করা হয়েছে। প্রশ্নপত্রে হামজা চৌধুরীর জনপ্রিয়তা, বাংলাদেশ দলে তার অন্তর্ভুক্তি, বিভিন্ন দেশের বিপক্ষে তার সাফল্য, তার মেধা এবং ইউরোপিয়ান লিগে খেলার অভিজ্ঞতা উল্লেখ করে শূন্যস্থান পূরণের মাধ্যমে উত্তর দিতে বলা হয়েছে।

বর্তমানে ইংল্যান্ডের লেস্টার সিটির হয়ে ঘরোয়া ফুটবলে খেলা হামজা চৌধুরী গত বছরের মার্চ মাসে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক করেন। তার আগমনে দেশের ফুটবলে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে হ্যালান্ড-বিস্ফোরণ: নকআউটে নরওয়ে, হুমকির মুখে রোনালদোর বিশ্বরেকর্ড

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে জাতীয় ফুটবলার হামজা চৌধুরী

আপডেট সময় : ১১:৪৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬