ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ফরিদপুরে নৃশংস হত্যাকাণ্ড ও সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় জামায়াতের উদ্বেগ

ফরিদপুরে কোদালের আঘাতে তিনজনকে হত্যার ঘটনা এবং সারা দেশে সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই ঘটনাগুলোকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সড়ক ব্যবস্থার চরম অব্যবস্থাপনার প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন।

বিবৃতিতে তিনি ফরিদপুরের আলিয়াবাদ ইউনিয়নে যুবকের হাতে দাদি, ফুপু ও প্রতিবেশী নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি কক্সবাজার, নোয়াখালী ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি রোধে অবৈধ যান চলাচল বন্ধ এবং গাড়ির ফিটনেস পরীক্ষার ওপর জোর দেন। এছাড়া, বজ্রপাতে প্রাণহানি কমাতে কৃষি জমিসহ ঝুঁকিপূর্ণ এলাকায় বজ্রপাত নিরোধক ‘লাইটনিং এরেস্টার’ স্থাপনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে হ্যালান্ড-বিস্ফোরণ: নকআউটে নরওয়ে, হুমকির মুখে রোনালদোর বিশ্বরেকর্ড

ফরিদপুরে নৃশংস হত্যাকাণ্ড ও সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় জামায়াতের উদ্বেগ

আপডেট সময় : ১০:৪১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬