জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) নূরুল ইসলাম সরকারের সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন আদেশ ও গণভোটের রায় বাতিলের সিদ্ধান্ত বিএনপির একটি বড় রাজনৈতিক ভুল ও আত্মঘাতি সিদ্ধান্ত ছিল, যা জনআকাঙ্ক্ষা এবং গণঅভ্যুত্থানকে পদদলিত করেছে। এর মাধ্যমে ‘ফ্যাসিবাদের নতুন ধারার সূচনা’ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এমপি নূরুল ইসলাম আশা প্রকাশ করেন যে, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবেন। তবে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, সংসদে এবং সংসদের বাইরে সেই পরিবেশ ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে।
তিনি আরও অভিযোগ করেন যে, একজন ঋণখেলাপী দলীয় ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে বসানো হয়েছে। এটিকে তিনি জাতির জন্য লজ্জাজনক এবং দেশের ভঙ্গুর অর্থনীতির জন্য অশনিসংকেত হিসেবে অভিহিত করেন।
রিপোর্টারের নাম 



















