ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

২২ বছরেও চালু হয়নি বালাসী-বাহাদুরাবাদ নৌরুট, বাড়ছে সেতুর দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত গুরুত্বপূর্ণ নৌরুটটি দীর্ঘ ২২ বছর ধরে বন্ধ রয়েছে। এক সময়ের ব্যস্ত এই রুটটি ২০০৪ সালে নাব্য সংকট ও অব্যবস্থাপনার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীসহ দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে এবং যমুনা সেতুর ওপর চাপ বেড়েছে।

পরবর্তীতে নৌরুটটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হলেও কারিগরি জটিলতায় তা ব্যর্থ হয়। প্রকল্প বাস্তবায়নের নামে কোটি কোটি টাকা খরচ করে টার্মিনালসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হলেও তা এখন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের মতে, নৌরুট চালুর অনিশ্চয়তার কারণে এখন বালাসী-বাহাদুরাবাদ পয়েন্টে স্থায়ী সেতু নির্মাণের দাবি জোরালো হচ্ছে। একটি সেতু নির্মিত হলে যাতায়াত দূরত্ব উল্লেখযোগ্য হারে কমে আসবে এবং উত্তরাঞ্চলের অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় সাংবাদিককে লক্ষ্য করে গুলি, আহত ১

২২ বছরেও চালু হয়নি বালাসী-বাহাদুরাবাদ নৌরুট, বাড়ছে সেতুর দাবি

আপডেট সময় : ০৯:৩০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬