ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

২০২৬ সালে ঈদুল আজহায় টানা ১১ দিনের ছুটির হাতছানি, যেভাবে মিলবে এই দীর্ঘ অবকাশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা ত্যাগের মহিমায় উদ্ভাসিত এক উৎসব, যা প্রতি বছর স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগির সুযোগ করে দেয়। তবে, ২০২৬ সালের ঈদুল আজহা সরকারি চাকরিজীবীদের জন্য একটি বিশেষ আনন্দ বার্তা নিয়ে আসছে। এই ঈদে তারা পেতে পারেন টানা ১১ দিনের দীর্ঘ ছুটির সুযোগ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির প্রজ্ঞাপন এবং ক্যালেন্ডার বিশ্লেষণ করে দেখা গেছে, ঈদের সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি এবং ঐচ্ছিক ছুটিকে সমন্বয় করলে এই দীর্ঘ অবকাশ ভোগ করা সম্ভব হবে। এটি কর্মজীবীদের জন্য বছরের অন্যতম বড় বিরতি হতে পারে।

ক্যালেন্ডারের ছুটির বিন্যাস এমনভাবে মিলেছে যে, মাত্র দুই দিনের কৌশলী ছুটি নিলেই এই দীর্ঘ ১১ দিনের ছুটি উপভোগ করা যাবে। যারা বাড়ির টানে গ্রামের ফেরা মানুষের জন্য এটি হতে পারে বছরের সবচেয়ে দীর্ঘ ও স্বস্তিদায়ক ছুটি।

**যেভাবে মিলবে ১১ দিনের ছুটি:**

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ২৬ থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে সাধারণ ও নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত রয়েছে। তবে, এর আগে ও পরে থাকা সাপ্তাহিক ছুটি এবং ঐচ্ছিক ছুটি যুক্ত করলে ছুটির সময়কাল আরও বৃদ্ধি পাবে।

**ছুটির সম্ভাব্য হিসাব:**

শুরুর সাপ্তাহিক ছুটি: ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকবে।

কৌশলী সংযোজন: ২৪ ও ২৫ মে (রবিবার ও সোমবার) এই দুই দিন নৈমিত্তিক ছুটি (Casual Leave) গ্রহণ করলে ছুটি কার্যত ২২ মে থেকেই শুরু হয়ে যাবে।

ঈদের মূল ছুটি: ২৬ ও ২৭ মে নির্বাহী আদেশে ছুটি, ২৮ মে পবিত্র ঈদুল আজহার সাধারণ ছুটি এবং ২৯, ৩০ ও ৩১ মে পুনরায় নির্বাহী আদেশে ছুটি থাকবে।

ঐচ্ছিক ছুটির সংযোজন: প্রজ্ঞাপনের ঐচ্ছিক ছুটির তালিকা অনুযায়ী, ১ জুন (সোমবার) ঈদুল আজহার পরবর্তী চতুর্থ দিন হিসেবে ছুটি রয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এই দিনটি যোগ করলে টানা ১১ দিনের পূর্ণাঙ্গ ছুটি উপভোগ করা সম্ভব হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে হ্যালান্ড-বিস্ফোরণ: নকআউটে নরওয়ে, হুমকির মুখে রোনালদোর বিশ্বরেকর্ড

২০২৬ সালে ঈদুল আজহায় টানা ১১ দিনের ছুটির হাতছানি, যেভাবে মিলবে এই দীর্ঘ অবকাশ

আপডেট সময় : ০৯:২৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬