ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

পাবনায় তিন বছরের শিশুকে ধর্ষণ: অভিযুক্ত যুবক গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

পাবনা শহরের রাধানগর এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোজাহারুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় রাধানগর ডিগ্রি বটতলা এলাকার একটি মেসে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে। অভিযুক্ত মোজাহারুল স্থানীয় এক মেসে অবস্থান করছিল এবং ঘটনার পরপরই সে পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুর মা ওই মেসে রান্নার কাজ করেন। কাজ করার সময় অভিযুক্ত ব্যক্তি মশার কয়েল দেওয়ার নাম করে শিশুটিকে তার শয়নকক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুর চিৎকারে মা ছুটে এলে মোজাহারুল পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে পাবনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। ঘটনার রাতেই পুলিশ ভাঙ্গুড়া উপজেলা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন বৃক্ষরোপণ ও মতবিনিময় সভায়

পাবনায় তিন বছরের শিশুকে ধর্ষণ: অভিযুক্ত যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:২২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬