ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সংসদে বিরোধীদলীয় নেতা: ‘সবাই আমাকে ভালোবাসে, তাই কচলায়’

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের কড়া জবাব দিয়েছেন। তিনি রসিকতা করে বলেন, ‘সবাই আমাকে খুব ভালোবাসে, তাই আমাকে নিয়ে কচলায়।’ তার এ মন্তব্যে সংসদ কক্ষে হাসির রোল পড়ে যায়।

বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থের বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, জিয়া পরিবারকে নিয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, তিনি কোনো সময় বা পরিস্থিতিতে এমন কোনো আপত্তিকর কথা বলেননি। ডা. শফিকুর রহমান আরও বলেন, কোনো রাজনৈতিক পরিবারের প্রতি ব্যক্তিগত বিদ্বেষ পোষণ করা তার স্বভাব নয়, তাই অযথা তার নামে কোনো মন্তব্য চালিয়ে না দেওয়ার অনুরোধ জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় হাঁটু সমান পানি ভেঙে এসএসসি পরীক্ষা: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

সংসদে বিরোধীদলীয় নেতা: ‘সবাই আমাকে ভালোবাসে, তাই কচলায়’

আপডেট সময় : ০৯:২২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬