ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

জীবনঘনিষ্ঠ গল্পের টেলিফিল্মে দর্শকদের মন জয় করলেন রিচি সোলায়মান

জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান অভিনীত নতুন টেলিফিল্ম ‘ভালোবাসার অন্য নাম তুমি’ দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। চয়নিকা চৌধুরীর পরিচালনা ও ইফফাত আরেফীন তন্বীর রচনায় নির্মিত এই বিশেষ টেলিফিল্মটি সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে অবমুক্ত হওয়ার পর থেকেই প্রশংসায় ভাসছে। এতে রিচির পাশাপাশি আরও অভিনয় করেছেন ডলি জহুর, শহীদুজ্জামান সেলিম ও দীপা খন্দকার।

টেলিফিল্মটির গল্প আবর্তিত হয়েছে মানুষের জীবনের চাওয়া-পাওয়ার জটিল সমীকরণ নিয়ে। যেখানে দেখানো হয়েছে, মানুষ অনেক সময় যাকে চায় তাকে পায় না, আবার যাকে পায় তাকে নিয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। রিচি সোলায়মান এখানে শহীদুজ্জামান সেলিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। গল্পের এক পর্যায়ে তিনি যখন তার স্বামীর অতীত প্রেমের কথা জানতে পারেন, তখন তার নীরব ও মর্মস্পর্শী অভিনয় দর্শকদের বিশেষভাবে আবেগপ্রবণ করে তুলেছে।

নিজের কাজ প্রসঙ্গে রিচি সোলায়মান বলেন, জীবনঘনিষ্ঠ গল্পের নাটকে কাজ করার অনুভূতি সব সময়ই আলাদা। চয়নিকা দিদির নির্দেশনায় এই টেলিফিল্মটির গল্প আমাদের খুব পরিচিত হলেও এর নির্মাণশৈলী ছিল চমৎকার। অনেকদিন পর গুণী সব সহশিল্পীদের সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। বিশেষ করে আবেগঘন দৃশ্যগুলো দর্শক যেভাবে গ্রহণ করেছেন, তাতে আমি অভিভূত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বটবাহিনী দিয়ে রাজনীতি হয় না, মানুষের পাশে থেকে কাজ করতে হয়: শামা ওবায়েদ

জীবনঘনিষ্ঠ গল্পের টেলিফিল্মে দর্শকদের মন জয় করলেন রিচি সোলায়মান

আপডেট সময় : ০৮:১৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬