ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

জ্বালানি সংকটে বন্ধের মুখে ভারতের বিমান সংস্থাগুলো

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে ভারতের এভিয়েশন খাতে। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে এভিয়েশন টারবাইন ফুয়েলের (এটিএফ) দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বড় ধরনের সংকটের মুখে পড়েছে দেশটির বিমান সংস্থাগুলো। জ্বালানি খরচ সামলাতে হিমশিম খেয়ে অনেক এয়ারলাইন্স তাদের কার্যক্রম বন্ধের আশঙ্কা প্রকাশ করেছে।

এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও স্পাইসজেটের প্রতিনিধিত্বকারী ফেডারেশন অব ইন্ডিয়ান এয়ারলাইন্স (এফআইএ) সরকারের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। তারা জানিয়েছে, জ্বালানির অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও রুপির অবমূল্যায়নের ফলে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। সংকট নিরসনে তারা অভিন্ন জ্বালানি মূল্য নির্ধারণ পদ্ধতি এবং ১১ শতাংশ আবগারি শুল্ক সাময়িকভাবে স্থগিত করার দাবি জানিয়েছে। মূলত হরমুজ প্রণালিতে ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের এই অস্থিরতা তৈরি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় হাঁটু সমান পানি ভেঙে এসএসসি পরীক্ষা: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

জ্বালানি সংকটে বন্ধের মুখে ভারতের বিমান সংস্থাগুলো

আপডেট সময় : ০৯:২৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬