ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

নবীগঞ্জে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে তলিয়ে গেল কৃষকের স্বপ্ন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় টানা দুদিনের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শত শত হেক্টর বোরো ধানের জমি তলিয়ে গেছে। পাকা ধান ঘরে তোলার আগ মুহূর্তে এমন প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় প্রায় ৪০০ হেক্টর জমির বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। গুঙ্গিয়াজুড়ি ও মকার হাওরের মতো নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় কৃষকদের কষ্টার্জিত ফসল এখন পানির নিচে। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, ধার-দেনা করে চাষাবাদ করা ফসল ঘরে তুলতে না পারায় তারা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এই অঞ্চলে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন: গোল্ডেন বল রদ্রির, বুট জিতলেন এমবাপে

নবীগঞ্জে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে তলিয়ে গেল কৃষকের স্বপ্ন

আপডেট সময় : ০৯:২৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬