ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

বিএসইসি ও বীমা কর্তৃপক্ষের শীর্ষ পদে নিয়োগের বয়সসীমা তুলে দেওয়ার প্রস্তাব

পুঁজিবাজার ও বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোতে অভিজ্ঞ নেতৃত্ব নিশ্চিত করতে বড় ধরনের আইনি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বয়সের সীমাবদ্ধতা তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে জাতীয় সংসদে।

মঙ্গলবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বিল দুটি উত্থাপন করেন। বিএসইসি আইনের সংশোধনীতে চেয়ারম্যান ও কমিশনার পদে ৬৫ বছর এবং বীমা কর্তৃপক্ষের ক্ষেত্রে ৬৭ বছর বয়সসীমার অযোগ্যতার বিধান বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে। সরকারি ভাষ্যমতে, পুঁজিবাজার ও বীমা খাতের নীতিনির্ধারণী পর্যায়ে প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তিদের দীর্ঘসময় কাজে লাগানোর লক্ষ্যেই আইনটি সময়োপযোগী করার এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিল দুটি বর্তমানে পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় হাঁটু সমান পানি ভেঙে এসএসসি পরীক্ষা: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

বিএসইসি ও বীমা কর্তৃপক্ষের শীর্ষ পদে নিয়োগের বয়সসীমা তুলে দেওয়ার প্রস্তাব

আপডেট সময় : ০৯:২৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬