ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ইস্পাত রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করল ইরান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মার্কিন ও ইসরাইলি বিমান হামলার ফলে শিল্পখাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরিপ্রেক্ষিতে ইস্পাতজাত পণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। দেশটির শুল্ক কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে স্থানীয় গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নতুন এই সিদ্ধান্তের আওতায় স্ল্যাব, শিট ও স্ট্রিপসহ বিভিন্ন ধরনের ইস্পাত পণ্য রপ্তানি বন্ধ থাকবে, যা ২৬ এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আগে গত ৮ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির ঠিক আগ মুহূর্তে ইসরাইল দাবি করেছিল যে, তাদের হামলায় ইরানের প্রায় ৭০ শতাংশ ইস্পাত উৎপাদন সক্ষমতা এবং পেট্রোকেমিক্যাল ও পরিবহন অবকাঠামো ধ্বংস হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শিল্প খাতের ক্ষয়ক্ষতি ইরানের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটিকছড়িতে ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

ইস্পাত রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করল ইরান

আপডেট সময় : ০৯:২৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬