ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ইসরাইলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত লেবাননের ঐতিহাসিক বিনতে জুবাইল শহর

দক্ষিণ লেবাননের ঐতিহ্যবাহী বিনতে জুবাইল শহর এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শহরটির সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ৪০০ বছরের পুরনো গ্র্যান্ড মসজিদটি ইসরাইলি বাহিনীর সামরিক অভিযানে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। শুধু মসজিদই নয়, শহরের প্রায় দেড় হাজারেরও বেশি ভবন পরিকল্পিতভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে।

স্যাটেলাইট চিত্র এবং উন্মুক্ত তথ্যের বিস্তারিত বিশ্লেষণে দেখা গেছে, গাজার আদলে দক্ষিণ লেবাননেও ইসরাইল ‘উইপ আউট’ বা এলাকা নিশ্চিহ্ন করার কৌশল অবলম্বন করেছে। জনবসতি ও ঐতিহাসিক স্থাপনাগুলো সুপরিকল্পিতভাবে ধ্বংস করার মাধ্যমে অঞ্চলটিকে বসবাসের অযোগ্য করে তোলার চেষ্টা চলছে, যা ওই এলাকায় চরম মানবিক সংকটের সৃষ্টি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিল যুবকের প্রাণ

ইসরাইলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত লেবাননের ঐতিহাসিক বিনতে জুবাইল শহর

আপডেট সময় : ০৯:২৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬