ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সৌদি আরবে পৌঁছাল ইরানি হজযাত্রীদের প্রথম কাফেলা

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে দীর্ঘ প্রতীক্ষার পর সৌদি আরবে পৌঁছেছেন ইরানি হজযাত্রীদের প্রথম কাফেলা। রোববার প্রায় ২৬০ জন হজযাত্রী নিয়ে একটি বিশেষ ফ্লাইট মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মাধ্যমে চলতি বছরের হজে ইরানের আনুষ্ঠানিক অংশগ্রহণ শুরু হলো। বিমানবন্দরে পৌঁছানোর পর সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

ইরানি হজ মিশনের তথ্য অনুযায়ী, এ বছর ইরান থেকে প্রায় ৩০ হাজার নারী ও পুরুষ হজ পালন করবেন। আকাশপথের পাশাপাশি এবার স্থলপথেও হজযাত্রী পাঠানোর পরিকল্পনা রয়েছে। বিশেষ করে আরার সীমান্ত দিয়ে কাফেলাগুলো সৌদি আরবে প্রবেশ করবে। হাজিদের আবাসন ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে মক্কা ও মদিনায় ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইরানের একটি অগ্রবর্তী প্রশাসনিক দল।

সৌদিতে নিযুক্ত ইরানের বিশেষ প্রতিনিধি আলী রেজা এনায়েতি জানিয়েছেন, অন্যান্য দেশের হজযাত্রীরা যে ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন, ইরানি হাজিদের জন্যও তা নিশ্চিত করা হচ্ছে। উল্লেখ্য, গত এপ্রিল মাস থেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজিদের বরণ করতে শুরু করেছে সৌদি আরব। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বন্দরে দাপ্তরিক কাজ দ্রুত শেষ করার ব্যবস্থা করা হয়েছে যাতে হজযাত্রীদের কোনো ধরনের ভোগান্তি পোহাতে না হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বটবাহিনী দিয়ে রাজনীতি হয় না, মানুষের পাশে থেকে কাজ করতে হয়: শামা ওবায়েদ

সৌদি আরবে পৌঁছাল ইরানি হজযাত্রীদের প্রথম কাফেলা

আপডেট সময় : ০৮:১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬