ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

হজযাত্রী বাচ্চু মিয়ার দাফন ও লাশ পরিবহনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

হজ পালনের উদ্দেশ্যে যাত্রাকালে মারা যাওয়া হজযাত্রী বাচ্চু মিয়ার (৬২) দাফন-কাফন ও মরদেহ নিজ গ্রামে পাঠানোর যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার ঢাকা হজ অফিসের পরিচালক এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সস্ত্রীক হজক্যাম্পে পৌঁছান কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লুনদিয়া গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া। সেখানে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সহযাত্রীরা জানান, পথে আসার সময় তিনি শারীরিক অস্বস্তি অনুভব করছিলেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি বিশেষ ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে মরহুমের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। এ সময় মরদেহের সঙ্গে তার স্ত্রী ছাড়াও ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। একজন সাধারণ হজযাত্রীর প্রতি প্রধানমন্ত্রীর এমন মানবিকতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিহতের স্বজন ও সহযাত্রীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়ম ও বিধিমালা লঙ্ঘন: বরিশালে দুই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

হজযাত্রী বাচ্চু মিয়ার দাফন ও লাশ পরিবহনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৫:৪৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬