মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার বিচার ও আইনি প্রক্রিয়া আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং খুব দ্রুতই এর রায় আসবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে তিনি জানান, এই মামলার মাধ্যমে মিয়ানমারের দায়বদ্ধতা নিশ্চিত করা, নিপীড়ন বন্ধ এবং ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার ও ক্ষতিপূরণ আদায়ের জোরালো দাবি জানানো হয়েছে।
সংসদকে জানানো হয়, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে ১১ লাখ ৮৯ হাজারের বেশি নিবন্ধিত রোহিঙ্গা অবস্থান করছেন। সরকার এই সংকটের একটি টেকসই ও স্থায়ী সমাধানের লক্ষ্যে বিশ্ব সম্প্রদায়ের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে আইসিজে-তে চলমান আইনি লড়াইয়ে বাংলাদেশ শুরু থেকেই নৈতিক ও কূটনৈতিক সমর্থন দিয়ে আসছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। একইসঙ্গে মিয়ানমার সীমান্ত সুরক্ষিত রাখা এবং মাদক ও মানবপাচারের মতো সীমান্ত অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রিপোর্টারের নাম 





















