ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

কোস্ট গার্ডকে আধুনিক ও শক্তিশালী বাহিনী হিসেবে গড়তে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ কোস্ট গার্ডকে একটি যুগোপযোগী, আধুনিক ও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে বাহিনীর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কোস্ট গার্ড দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা রক্ষায় কোস্ট গার্ড আজ সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। ১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকে এই বাহিনী মাদক চোরাচালান রোধ, মানব পাচার বন্ধ এবং জলদস্যু দমনে সাহসিকতার পরিচয় দিয়ে আসছে। বিশেষ করে সুন্দরবন এলাকায় বনজ ও মৎস্য সম্পদ রক্ষায় তাদের অভিযানগুলো অত্যন্ত প্রশংসনীয়।

বাহিনীর আধুনিকায়ন প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন, কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতোমধ্যে বহরে তিনটি নজরদারি ড্রোন যুক্ত করা হয়েছে। এছাড়া জাইকার অর্থায়নে অত্যাধুনিক মাল্টিরোল রেসপন্স ভেসেল ও অফশোর প্যাট্রোল ভেসেল নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ভবিষ্যতে এই বাহিনীতে হেলিকপ্টার ও মেরিটাইম সারভেইলেন্স সিস্টেম সংযোজনের পরিকল্পনাও সরকারের রয়েছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বাহিনীর জনবল ১০ হাজারে উন্নীত করার প্রক্রিয়ার কথা উল্লেখ করেন এবং বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদক প্রদান করেন। তিনি ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে কোস্ট গার্ডের সকল সদস্যকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এআই-তে আপনার গোপন জিজ্ঞাসা কতটা নিরাপদ?

কোস্ট গার্ডকে আধুনিক ও শক্তিশালী বাহিনী হিসেবে গড়তে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৫:৩৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬