ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সংসদের অধিবেশনে সংসদ সদস্য ফজলুর রহমানের বিতর্কিত মন্তব্য: ‘আলবদর-রাজাকারের বাচ্চারা’

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান জাতীয় সংসদ অধিবেশনে এক বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘এই আলবদর-রাজাকারের বাচ্চারা, এখনো কিন্তু ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা বেঁচে আছে।’ মঙ্গলবার বিকেলে সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

ফজলুর রহমান আরও বলেন, ‘আমার বক্তব্যের পরে তারা বলবে আমরা কি মুক্তিযুদ্ধ করি নাই! বিরোধী দলে যারা বসে আছেন, অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে, তারা নাকি সভ্য।’ তিনি আরও বলেন, ‘বিরোধী দলের নেতা বলেছেন উনি নাকি মুক্তিযোদ্ধা পরিবারের লোক, শহীদ পরিবারের লোক এবং উনি জামায়াতে ইসলামী করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন জামায়াত করতে পারে না। আর শহীদ পরিবারের লোক জামায়াত করলে ডাবল অপরাধ।’

সংসদ সদস্য আরও বলেন, ‘৫ আগস্টের পরে কী হলো আপনারা জানেন। ইউনূস সরকার ছিল। আমি শিল্পকলার সামনে থাকি। সেখানে একটা গান হতে পারেনি, নাটক হতে পারেনি, লালন গীতি হতে পারেনি। সবকিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এআই-তে আপনার গোপন জিজ্ঞাসা কতটা নিরাপদ?

সংসদের অধিবেশনে সংসদ সদস্য ফজলুর রহমানের বিতর্কিত মন্তব্য: ‘আলবদর-রাজাকারের বাচ্চারা’

আপডেট সময় : ০৫:৩৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬