ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: তিতাসে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক

কুমিল্লার তিতাস উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সহায়তার জন্য একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তিতাস উপজেলা শাখা। তারা পরীক্ষার্থীদের সহযোগিতায় একটি হেল্প ডেস্ক স্থাপন করেছে।

মঙ্গলবার উপজেলার বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এই কার্যক্রম পরিচালিত হয়। পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সহায়তার জন্য সংগঠনের কর্মীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। হেল্প ডেস্কের মাধ্যমে পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কলম, বিশুদ্ধ পানি, চকলেট, টিস্যু এবং ইসলামিক জ্ঞানভিত্তিক বইসহ প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এতে পরীক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা গেছে। পাশাপাশি, পরীক্ষার হলে প্রবেশের আগে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে উৎসাহমূলক কথাবার্তার মাধ্যমে পাশে দাঁড়ান সংগঠনের কর্মীরা।

আয়োজকদের মতে, এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্ন ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দায়িত্বশীল সংগঠন হিসেবে শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা এবং সকল পরীক্ষার্থীর সফলতা কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই অভ্যুত্থানের চেতনা প্রসারে ছাত্রশিবিরের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: তিতাসে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক

আপডেট সময় : ০৫:৩৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬