ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

পারমাণবিক ক্লাবে বাংলাদেশ: রূপপুরে শুরু হলো জ্বালানি লোডিং কার্যক্রম

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের অভিজাত ক্লাবে প্রবেশ করল বাংলাদেশ। এক দশকের নিরবচ্ছিন্ন অবকাঠামো নির্মাণ এবং জটিল কারিগরি ধাপ পেরিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং শুরু হয়েছে। এর মাধ্যমে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক উৎপাদন প্রক্রিয়া শুরু হলো, যা কার্বনমুক্ত জ্বালানি উৎপাদনের পথে এক ঐতিহাসিক মাইলফলক।

মঙ্গলবার দুপুরে পাবনার রূপপুরে আয়োজিত এক অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এই কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ, সচিব মো. আনোয়ার হোসেন এবং রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএইএ-র মহাপরিচালক রাফায়েল গ্রসি ভিডিও বার্তায় এই অর্জনকে সাধুবাদ জানিয়েছেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ২০২৩ সালে দেশে আসা ইউরেনিয়াম-২৩৫ জ্বালানিটি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে রিঅ্যাক্টর প্রেশার ভেসেল বা চুল্লিপাত্রে স্থাপন করা হচ্ছে। এখানে সর্বাধুনিক প্রযুক্তির ভিভিইআর-১২০০ শ্রেণির জেনারেশন ৩ প্লাস রিয়েক্টর ব্যবহার করা হয়েছে। বৈশ্বিক নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও সরকারের দৃঢ়তায় এই মাইলফলক স্পর্শ করা সম্ভব হয়েছে, যা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে আসছে নীতিমালা: ডিএসসিসি প্রশাসক

পারমাণবিক ক্লাবে বাংলাদেশ: রূপপুরে শুরু হলো জ্বালানি লোডিং কার্যক্রম

আপডেট সময় : ০৪:৩১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬