ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

পরমাণু শক্তির যুগে বাংলাদেশ: রূপপুরে ইউরেনিয়াম লোডিংয়ের ঐতিহাসিক সূচনা

পারমাণবিক শক্তি ব্যবহারের চূড়ান্ত পর্যায়ে পা রাখল বাংলাদেশ। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম লোডিং কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে বিশ্বের ৩৩তম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় নাম লেখাল বাংলাদেশ।

মঙ্গলবার দুপুরে বিদ্যুৎকেন্দ্র প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ, সচিব মো. আনোয়ার হোসেন এবং রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ।

অনুষ্ঠানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসি এক ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে বলেন, এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আশা প্রকাশ করেন, এই বিদ্যুৎকেন্দ্রটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে বলে প্রকল্পের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের সাথে দপ্তর প্রধানদের মতবিনিময়: মাদক প্রতিরোধ ও সমন্বিত কর্মের আহ্বান

পরমাণু শক্তির যুগে বাংলাদেশ: রূপপুরে ইউরেনিয়াম লোডিংয়ের ঐতিহাসিক সূচনা

আপডেট সময় : ০৪:৩১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬