ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

প্রাইভেটকারের ধাক্কায় রিকশা তছনছ, জীবিকার একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা চালক

কক্সবাজারের উখিয়া উপজেলায় একটি প্রাইভেটকারের ধাক্কায় ছৈয়দ নুর নামের এক রিকশাচালকের একমাত্র সম্বল রিকশাটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ২০ বছর ধরে রিকশা চালিয়ে তিনি তার চার সদস্যের পরিবারকে লালন-পালন করে আসছিলেন। রিকশা হারিয়ে এখন তিনি চরম বিপাকে পড়েছেন এবং পরিবারের সদস্যদের নিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন।

ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাতে উপজেলার কোটবাজার এলাকায়। জানা গেছে, একটি প্রাইভেটকার এক শ্রমিককে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ছৈয়দ নুর সেটিকে আটকানোর জন্য তার রিকশাটি সড়কের মাঝখানে রেখে দেন। এ সময় প্রাইভেটকারের নিচে চাপা পড়ে রিকশাটি তছনছ হয়ে যায়।

উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম ডিগলিয়া এলাকার বাসিন্দা ছৈয়দ নুর জানান, ঋণের টাকায় কেনা রিকশাটিই ছিল তার উপার্জনের একমাত্র পথ। রিকশা হারিয়ে তিনি এখন দিশেহারা এবং সাহায্যের জন্য বিভিন্ন জায়গায় ঘুরছেন। তবে এখনো কোনো সহায়তা পাননি।

উখিয়া শাহপরী হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি জানার পর থানায় প্রাইভেটকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গাড়ির মালিককে শনাক্ত করার চেষ্টা চলছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মামলায় রিকশা ভাঙচুরের ক্ষতিপূরণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের সাথে দপ্তর প্রধানদের মতবিনিময়: মাদক প্রতিরোধ ও সমন্বিত কর্মের আহ্বান

প্রাইভেটকারের ধাক্কায় রিকশা তছনছ, জীবিকার একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা চালক

আপডেট সময় : ০৪:২৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬