ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

রপ্তানি বহুমুখীকরণ ও বিনিয়োগ বৃদ্ধিতে জোর, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে সরকারের উদ্যোগ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি এবং বিনিয়োগ প্রবাহ জোরদার করা অত্যন্ত জরুরি। মঙ্গলবার ঢাকার হোটেল শেরাটনে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারকরণ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হলেও, দ্বিপাক্ষিক বাণিজ্যে এখনও তৈরি পোশাক খাতের উপর একমুখী নির্ভরতা রয়েছে, যা দেশের জন্য ঝুঁকিপূর্ণ। এই নির্ভরতা কমাতে সরকার ওষুধশিল্প, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং এবং আইসিটি খাতকে অগ্রাধিকার দিয়ে রপ্তানি ভিত্তি সম্প্রসারণের কাজ করছে। তিনি তরুণ ও দক্ষ জনশক্তির কারণে আইসিটি খাতে বাংলাদেশের দ্রুত অগ্রগতির কথাও তুলে ধরেন।

এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের প্রাক্কালে উন্নত বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশ এই উত্তরণের জন্য তিন বছর সময় বাড়ানোর প্রস্তাব করেছে এবং ২০২৯ সালের নভেম্বরে উত্তরণের লক্ষ্য নির্ধারণ করেছে। একটি মসৃণ উত্তরণ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন তিনি।

বিনিয়োগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ইতিবাচক হলেও, সামগ্রিক বিনিয়োগ সম্ভাবনার তুলনায় তা এখনও কম। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে ওঠানামার প্রবণতা বিনিয়োগকারীদের আস্থা আরও জোরদারের প্রয়োজনীয়তা নির্দেশ করে। প্রযুক্তি স্থানান্তর ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল রূপান্তর এবং আইসিটি খাতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। পাশাপাশি সেবা খাতে, বিশেষ করে আইসিটি, ফিনটেক, ই-কমার্স ও ডিজিটাল সেবায় সহযোগিতা বাড়ানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যামচ্যাম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎ বিচ্ছিন্ন: মতলব উত্তরে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা

রপ্তানি বহুমুখীকরণ ও বিনিয়োগ বৃদ্ধিতে জোর, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে সরকারের উদ্যোগ

আপডেট সময় : ০৩:১৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬