ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

জুনের মধ্যে সংশোধিত হচ্ছে উচ্চশিক্ষার ‘হিট’ প্রকল্পের ডিপিপি

দেশের উচ্চশিক্ষা খাতের মানোন্নয়নে বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) চলতি বছরের জুনের মধ্যে সংশোধনের নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। মঙ্গলবার ইউজিসি ভবনে বিশ্বব্যাংকের চতুর্থ সাপোর্ট মিশন সভায় তিনি এই নির্দেশনা দেন।

প্রকল্পের লক্ষ্যমাত্রা অর্জনে গতি আনার আহ্বান জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে এটি একটি সুবর্ণ সুযোগ। তিনি প্রকল্প বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠনের পরামর্শ দেন। কোনোভাবেই প্রকল্পের মেয়াদ না বাড়িয়ে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে সব কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপন, ই-বুক সংগ্রহ এবং নারী শিক্ষার্থীদের ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিভির পর্দায় আজকের খেলা: পর্তুগাল-ক্রোয়েশিয়া ও স্পেন-অস্ট্রিয়ার হাইভোল্টেজ লড়াই

জুনের মধ্যে সংশোধিত হচ্ছে উচ্চশিক্ষার ‘হিট’ প্রকল্পের ডিপিপি

আপডেট সময় : ০৩:১৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬