বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, পারস্পরিক দ্বন্দ্ব, বিভেদ বা সংঘর্ষ কোনো কাঙ্ক্ষিত ফল বয়ে আনে না। বরং ঐক্যবদ্ধভাবে কাজ করার মধ্যেই রয়েছে প্রকৃত আনন্দ ও সফলতা। মঙ্গলবার মানিকগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ইতিবাচক চিন্তা মনকে প্রফুল্ল রাখে, যা যেকোনো কাজকে সহজ করে দেয়। ব্যক্তিগত আক্রোশ বা অন্যের ক্ষতির চিন্তা মানসিক অশান্তি ছাড়া আর কিছুই নয়। অনুষ্ঠানে তিনি লিগ্যাল এইড কার্যক্রমের বিবর্তন তুলে ধরে বলেন, সাধারণ মানুষের আইনি অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার এই সেবাকে অধিদপ্তরে উন্নীত করেছে, যাতে প্রান্তিক জনগোষ্ঠী সহজেই আইনি সহায়তা পায়। আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে স্থানীয় বিচারক, প্রশাসন ও আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























