ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

বাবার প্রত্যাখ্যান সত্ত্বেও অটল মা: হাত-পা বিহীন নবজাতককে নিয়ে বাড়ি ফিরলেন লিজা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) এক অনন্য মাতৃত্বের উদাহরণ সৃষ্টি হয়েছে। শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জন্ম নেওয়া এক শিশুকে যখন তার জন্মদাতা বাবা লোকলজ্জার ভয়ে ফেলে আসতে বলেছিলেন, তখন মা লিজা বেগম বুক আগলে নিজের সন্তানকে গ্রহণ করেছেন। বাবার অনীহা আর নিষ্ঠুর বাস্তবতাকে তুচ্ছ করে নিজের অপূর্ণাঙ্গ সন্তানকে নিয়েই বাবার বাড়িতে ফিরেছেন এই মমতাময়ী মা।

গত ২২ এপ্রিল স্বরূপকাঠির একটি বেসরকারি হাসপাতালে হাত ও পা বিহীন এই শিশুটির জন্ম হয়। জন্মের পর শিশুটির শারীরিক অবস্থা দেখে বাবা তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান এবং চিকিৎসার ব্যয়ভার নিতে অস্বীকার করেন। এমনকি শিশুটিকে কোথাও ফেলে আসার পরামর্শও দেন তিনি। তবে মা লিজা সাফ জানিয়ে দেন, সন্তান যেভাবেই জন্মাক না কেন, তিনি তাকে ত্যাগ করবেন না। তিনি স্বপ্ন দেখেন তার এই সন্তানকে সুশিক্ষায় বড় করার।

মানবিক দিক বিবেচনা করে হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতকের চিকিৎসার যাবতীয় খরচ মওকুফ করে দেয়। বর্তমানে মা ও শিশু উভয়ই সুস্থ রয়েছেন। মঙ্গলবার সকালে তারা হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফেরেন। মায়ের এমন নিঃস্বার্থ ভালোবাসা এলাকায় ব্যাপক প্রশংসিত হচ্ছে, অন্যদিকে বাবার এমন অমানবিক আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। প্রতিবন্ধকতা জয় করে মায়ের এই লড়াই এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন বৃক্ষরোপণ ও মতবিনিময় সভায়

বাবার প্রত্যাখ্যান সত্ত্বেও অটল মা: হাত-পা বিহীন নবজাতককে নিয়ে বাড়ি ফিরলেন লিজা

আপডেট সময় : ০২:০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬