ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

নরসিংদীতে কারখানায় হামলা ও চাঁদা দাবির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নরসিংদীর মাধবদীতে নির্মাণাধীন একটি পোশাক কারখানায় চাঁদা দাবি ও হামলার ঘটনা ঘটেছে। ওয়াকফি নিট ফেব্রিক্স প্রাইভেট লিমিটেড নামের এই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অভিযোগ, স্থানীয় এক সাবেক ছাত্রদল নেতা ও তার অনুসারীরা কারখানাটিতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে নরসিংদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন কারখানা কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ ব্যবস্থাপক জাকির হোসেন জানান, বেশ কিছুদিন ধরেই একটি চক্র কারখানাটির কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এর জের ধরে গত ১৪ এপ্রিল কামরুল হক রোমানের নেতৃত্বে একটি দল কারখানায় হামলা চালায়। এ সময় প্রজেক্ট ইঞ্জিনিয়ার ও নিরাপত্তা কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হন এবং সাইট অফিস থেকে নগদ সাড়ে সাত লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। তবে অভিযুক্ত কামরুল হক রোমান চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে এটিকে স্থানীয় বিরোধের জের বলে দাবি করেছেন। মাধবদী থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারে ছেয়ে গেছে চবি ক্যাম্পাস: প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

নরসিংদীতে কারখানায় হামলা ও চাঁদা দাবির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১০:৩১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬