ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

অবরোধ ও উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিল রাশিয়ার বিলাসবহুল সুপারইয়ট

ভূ-রাজনৈতিক উত্তেজনা ও পশ্চিমা নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র আলেক্সেই মোরদাশভের মালিকানাধীন ‘নর্ড’ নামের একটি বিলাসবহুল সুপারইয়ট হরমুজ প্রণালি অতিক্রম করেছে। ১৪২ মিটার দীর্ঘ এই প্রমোদতরিটি দুবাই থেকে ওমানের মাসকাটের দিকে যাত্রা করে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যখন হরমুজ প্রণালিতে বাণিজ্যিক ও ব্যক্তিগত নৌযান চলাচল সীমিত হয়ে এসেছে, তখন এই ঘটনাটি বেশ গুরুত্ব বহন করছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথে মার্কিন সামরিক উপস্থিতি এবং ইরানের সঙ্গে উত্তেজনার কারণে নিরাপত্তা ঝুঁকি থাকলেও রুশ পতাকাবাহী জাহাজটি নিরাপদে গন্তব্যে পৌঁছায়। ফোর্বস তালিকার শীর্ষ ধনী মোরদাশভ পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে থাকলেও তার এই সুপারইয়টটি এখনো বিভিন্ন দেশের জলসীমায় চলাচল করছে। অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা সম্বলিত এই জাহাজটি বর্তমানে ওমানের আল মউজ মেরিনায় নোঙর করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ম্যাচটি ছিল পাগলাটে’: জয় শেষে অবসর নিয়ে যা বললেন রোনালদো

অবরোধ ও উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিল রাশিয়ার বিলাসবহুল সুপারইয়ট

আপডেট সময় : ১২:৫৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬