ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। মঙ্গলবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের পারমাণবিক শক্তি প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে গুরুত্বারোপ করা হয়। বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূতের পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহাবুব আনাম স্বপন এবং উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ দ্রুত শেষ করার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হলে উত্তরা থেকেই শুরু হবে প্রতিরোধ’: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ১২:৫৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬