ঢাকা ০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

তনু হত্যা: ময়নাতদন্ত প্রতিবেদন নিয়ে ১০ বছর পর মুখ খুললেন চিকিৎসক

কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের দীর্ঘ এক দশক পর মামলার নতুন মোড় ও আসামিকে গ্রেপ্তারের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তৎকালীন কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক ডা. কামদা প্রসাদ সাহা। তাকে নিয়ে চলা বিতর্ক ও চরিত্রহননের চেষ্টার বিষয়ে তিনি নিজের ফেসবুক পেজে দীর্ঘ ব্যাখ্যা দিয়েছেন।

ডা. সাহা জানান, ২০১৬ সালে দায়িত্ব পালনকালে রোস্টার অনুযায়ী তিনি বা তার বিভাগ তনুর ময়নাতদন্ত সম্পন্ন করেছিল। দীর্ঘ সময় পর তাকে জড়িয়ে যে ধরনের ভয়-ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে, তাতে তিনি বিস্মিত ও বিপর্যস্ত। পোস্টমর্টেম রিপোর্টের প্রক্রিয়া এবং তৎকালীন পরিস্থিতিতে নিজের ভূমিকা সম্পর্কে জনসাধারণের কাছে স্পষ্ট করতেই তিনি এই দীর্ঘ বিবৃতি দিয়েছেন বলে উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটের কারণে নবীনগরে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা

তনু হত্যা: ময়নাতদন্ত প্রতিবেদন নিয়ে ১০ বছর পর মুখ খুললেন চিকিৎসক

আপডেট সময় : ১২:৫২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬