দেশের চলমান বিদ্যুৎ সংকট নিরসনে বড় সুখবর দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার রাত থেকে প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত হওয়ায় দেশজুড়ে লোডশেডিং পরিস্থিতির দৃশ্যমান উন্নতির আশা করা হচ্ছে।
বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম জানিয়েছেন, আদানির এই বিদ্যুৎ সরবরাহ পর্যায়ক্রমে আরও বাড়বে। এছাড়া আগামী কয়েক দিনের মধ্যে এসএস পাওয়ার এবং আরএনপিএল থেকেও অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা রয়েছে। নতুন এই বিদ্যুৎ কেন্দ্রগুলো পূর্ণ ক্ষমতায় উৎপাদনে এলে গ্রীষ্মের এই তীব্র গরমে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই লাঘব হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চাহিদার তুলনায় উৎপাদনের ঘাটতি থাকায় গত কয়েক দিন ধরে লোডশেডিংয়ের মাত্রা বেড়ে গিয়েছিল। তবে আদানির বিদ্যুৎ এবং অন্যান্য নতুন উৎপাদন কেন্দ্রগুলো সমন্বিতভাবে কাজ শুরু করলে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করছেন তারা।
রিপোর্টারের নাম 






















