ঢাকা ১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

কুষ্টিয়ায় পার্সেল বোমা বিস্ফোরণ: আহত ভ্যানচালক, রহস্যে ঘেরা নেপথ্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

কুষ্টিয়া শহরের লাহিনী বটতলা এলাকায় সোমবার রাতে এক ভয়াবহ পার্সেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নাসির শেখ (৫০) নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকে পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুই ব্যক্তি ভ্যানচালক নাসিরকে ৩০ টাকা ভাড়ার বিনিময়ে একটি পার্সেল একটি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। পার্সেলটি গন্তব্যে পৌঁছানোর পর তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান বাড়ির মালিক।

অগত্যা ভ্যানচালক পার্সেলটি নিয়ে পুনরায় বটতলা এলাকায় ফিরে আসেন। সেখানে স্থানীয়দের উপস্থিতিতে পার্সেলটি খোলা হলে ভেতরে থাকা একটি কাঠের বাক্স বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় পার্শ্ববর্তী একটি দোকানের ফ্রিজও ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত নাসির শেখকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের নিম্নাংশ স্প্লিন্টারের আঘাতে ক্ষতিগ্রস্ত হলেও বর্তমানে তিনি শঙ্কামুক্ত। পুলিশ ঘটনাস্থল থেকে ব্যাটারিসহ বিস্ফোরক তৈরির বিভিন্ন আলামত উদ্ধার করেছে। কারা এই নাশকতার পরিকল্পনা করেছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বমঞ্চে তমা রশিদের ঐতিহাসিক জয়: ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

কুষ্টিয়ায় পার্সেল বোমা বিস্ফোরণ: আহত ভ্যানচালক, রহস্যে ঘেরা নেপথ্য

আপডেট সময় : ১০:৩২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬