ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

সৌদি আরবে ফাইনালে বাংলাদেশের জাভেদ-খৈ খৈ 

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:২৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

সৌদি আরবের রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমস টেবিল টেনিস মিশ্র দ্বৈত বিভাগে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার সেমিফাইনালে বাহরাইনকে ৩-১ সেটে হারায় তারা। আজ রাতেই তুরস্কের বিপক্ষে ফাইনালে খেলবে লাল সবুজ দল। 

মিশ্র দ্বৈতে বাংলাদেশের হয়ে খেলছেন খৈ খে সাই মারমা ও জাভেদ আহমেদ। প্রথম গেমে ১৩-১১ পয়েন্টে জেতে বাংলাদেশ। দ্বিতীয় গেমে বাহরাইন ৭-১১ পয়েন্টে সমতা আনে। তৃতীয় গেমে ১২-১০ পয়েন্টে জিতে বাংলাদেশ আবার লিড নেয়। তৃতীয় সেটে বাহরাইন লড়াই করলেও চতুর্থ গেমে পারেনি। চতুর্থ সেটে জাভেদ-খৈ খৈর কাছে ১১-৩ পয়েন্টে হারে। 

টেবিল টেনিসে ইসলামিক গেমসে বাংলাদেশের এবারই প্রথম পদক নিশ্চিত হয়েছে। আজ ফাইনালে উঠায় আরেক রৌপ্যপদক নিশ্চিত করেছে জাভেদ-খৈ খৈ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

সৌদি আরবে ফাইনালে বাংলাদেশের জাভেদ-খৈ খৈ 

আপডেট সময় : ০৪:২৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫