ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ ও দুর্নীতিবিরোধী কার্ড চেয়েছেন আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, দেশের যেকোনো সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী একটিই কাজ করছেন, তা হলো কার্ড দেওয়া। বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা চাঁদাবাজি এবং দুর্নীতি। এ থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রীকে তিনি চাঁদাবাজ ও দুর্নীতিবিরোধী কার্ড দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার সন্ধ্যায় বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আংশিক কমিটির এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জনগণের সেবা করার জন্য এনসিপির দরজা সবার জন্য খোলা থাকবে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, গণহত্যাকারী, ফ্যাসিবাদের সহযোগী, সন্ত্রাস এবং চাঁদাবাজ ছাড়া বাকি সবার জন্য তাদের দরজা খোলা থাকবে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের পর সরকার ভয়ানকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে যেমন তারা ব্যর্থ, তেমনি রাষ্ট্র পরিচালনায়ও তারা ব্যর্থ। আমরা এ সরকারের জনগণের রায় বাস্তবায়ন এবং প্রশাসনিক ক্ষেত্রে দুর্বলতা দেখছি।

তিনি আরও বলেন, সরকার একদিকে তেলের সর্বোচ্চ মজুদের কথা বলছে, অন্যদিকে দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। সরকার বিশ হাজার কোটি টাকা ছাপিয়েছে, কিন্তু তারা বলছে একে ছাপানো বলা যাবে না। তাহলে এটাকে ফটোকপি বা অন্য কিছু বলতে হবে কিনা, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এনসিপি’র এই মুখপাত্র বলেন, তারা এনসিপিকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে গুরুত্ব দিচ্ছেন। যারা ভোট দিতে আসবেন, তাদের একটি ভোটও নষ্ট হতে দেবেন না বলে তিনি নিশ্চয়তা দেন এবং প্রত্যেকটি কেন্দ্রে শক্তিশালীভাবে পাহারা দেওয়ার কথা জানান। এসময় এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ, ইসহাক সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরের মতলবে মাদকবিরোধী সমাবেশ

প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ ও দুর্নীতিবিরোধী কার্ড চেয়েছেন আসিফ মাহমুদ

আপডেট সময় : ১০:৫৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬