গ্রাহকদের জন্য আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে ইউনিয়নপে ডেবিট ও ক্রেডিট কার্ড চালু করেছে ট্রাস্ট ব্যাংক। রোববার রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই কার্ডের উদ্বোধন করেন ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
অনুষ্ঠানে সেনাপ্রধান তার বক্তব্যে বলেন, ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং গ্রাহকসেবা আরও উন্নত করতে ট্রাস্ট ব্যাংক ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সঙ্গে অংশীদারিত্ব করেছে। এই কার্ডের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থী, ব্যবসায়ী এবং চিকিৎসাসেবা প্রত্যাশীরা দেশের ভেতরে ও বাইরে সহজে ও নিরাপদে আর্থিক লেনদেনের সুবিধা পাবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সিইও ল্যারি ওয়াং এবং ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
রিপোর্টারের নাম 

























