ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ডিপিএ শিল্পের বৈদেশিক মুদ্রা লেনদেনের নিয়মে বড় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক অঞ্চলগুলোর ডমেস্টিক প্রসেসিং এরিয়া (ডিপিএ)-ভিত্তিক শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য বৈদেশিক মুদ্রা লেনদেনের বিদ্যমান নিয়মে শিথিলতা এনেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পূর্বানুমোদন সাপেক্ষে রয়্যালটি, কারিগরি জ্ঞান ও প্রযুক্তিগত সহায়তা বাবদ নির্ধারিত সীমার অতিরিক্ত অর্থ বিদেশে পাঠানো সম্ভব হবে।

এর আগে, অনুমোদিত ডিলার ব্যাংকগুলো কেবল নির্দিষ্ট সীমার মধ্যেই এই অর্থ পাঠাতে পারত। নতুন প্রকল্পের ক্ষেত্রে এই সীমা ছিল আমদানিকৃত যন্ত্রপাতির মূল্যের সর্বোচ্চ ৬ শতাংশ এবং চলমান শিল্পের ক্ষেত্রে আগের অর্থবছরের আয়কর রিটার্নে ঘোষিত বিক্রয় আয়ের সর্বোচ্চ ৬ শতাংশ। তবে এখন বেজার অনুমোদন থাকলে এই সীমাবদ্ধতা আর থাকছে না। ব্যবসায়ীদের মতে, এই উদ্যোগের ফলে বিদেশি বিনিয়োগ আকর্ষণ সহজ হবে এবং প্রযুক্তিগত সেবা গ্রহণ ও আর্থিক লেনদেনের জটিলতা অনেকাংশে কমে আসবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কঠোর হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

ডিপিএ শিল্পের বৈদেশিক মুদ্রা লেনদেনের নিয়মে বড় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় : ১১:৪০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬